Diner Seshe Ghumer Deshe Lyrics (দিনের শেষে ঘুমের দেশে)
Diner Seshe Ghumer Deshe Lyrics bengali song is sung by Hemanta Mukhopadhyay from Anindita bengali movie. Same song is sung by Kishore Kumar, Pankaj Kumar Mullick, Sagnik Sen, Indranil Sen, Rupankar Bagchi and many various artists in their own way. Music composed by Pankaj Kumar Mullick. Diner Sheshe Ghumer Deshe Lyrics in bengali written by Rabindranath Tagore. Anindita bengali film directed by Hemanta Mukherjee. Starring Gita dey, Moushumi chatterjee, Mrinal Mukherjee, Subhendu Chatterjee and many more.
Diner Seshe Ghumer Deshe Song Information :
Song Name : Diner Seshe Ghumer Deshe
Film : Anindita
Singer : Hemanta Mukhopadhyay
Lyricist : Rabindranath Tagore
Music Director : Pankaj Kumar Mullick
Direction : Hemanta Mukherjee
Label : Angel Digital
Diner Seshe Ghumer Deshe Lyrics In Bengali :
দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা পরা ওই ছায়া,
ভুলালো রে ভুলালো মোর প্রাণ ..
ও পারেতে সোনার কূলে
আঁধার মূলে কোন্ মায়া,
গেয়ে গেল কাজ ভাঙানো গান
দিনের শেষে।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা,
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাটার টানে
যাবো ওরে আজ ঘরছাড়া,
সন্ধ্যা আসে দিন যে চলে যায়
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়..
দিনের শেষে।
সাঁজের বেলা ভাটার স্রোতে
ও পার হতে একটানা,
একটি-দুটি যায় যে তরী ভেসে ..
কেমন করে চিনবো ওরে
ওদের মাঝে কোন্খানা,
আমার ঘাটে ছিলো আমার দেশে
দিনের শেষে।
ঘরে যারা যাবার
তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নহে
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে।
ফুলের বাহার নেইকো যাহার
ফসল যাহার ফললো না,
অশ্রু যাহার ফেলতে হাসি পায়।
দিনের আলো যার ফুরালো
সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়,
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়..
দিনের শেষে।
Diner Seshe Ghumer Deshe Song Video :

Diner Seshe Ghumer Deshe Lyrics In English :
Diner-sheshe ghumer deshe
Ghomta pora oi chhaya
Bhulalo re bhulalo mor praan
O parete sonar kule andhar mule
kon maya
Geye gelo kaaj bhangano gaan
Diner seshe
Namiye mukh chukiye sukh
Jabar mukhe jay jara
Firar pothe phire o nahi chaay
Tader paane bhatar taane
Jabo ore aaj ghor chara
Sondhya ashe din je chole jay
Ore aay, amay niye jabi ke re
Diner sesher shesh kheyay
Sanjher bela bhatar srotey
O paar hote ektana
Ekti duti jaay je tori bhese
Kemon kore chinbo ore
Oder majhe konkhana
Amar ghate chilo amar deshe
Ghore jara jabar
Tara kokhon geche ghorpaane
Paare jara jabar geche paare
Ghoreo nohe pare o nohe
Je jon ache majhkhane
Sondhyabelay ke dke ney taare
Phuler bahar neiko jahar
Fosol jahar follo na
Ashru jahar felte haasi paay
Diner aalo jar furalo
Sanjher aalo jwollo na
Sei boseche ghater kinaray
দিনের শেষে ঘুমের দেশে গানের লিরিক্স লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটির সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক। হেমন্ত মুখার্জী পরিচালিত অনিন্দিতা বাংলা সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী চ্যাটার্জী, গীতা দে, শুভেন্দু চ্যাটার্জী, মৃনাল মুখার্জী ও আরও অনেকে।
0 Comments
Be the first to comment.